ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

পবায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভি বিতরণ

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: বুধবার পবা উপজেলার পানিশাইল গ্রামে ৬ জন অসহায় ও অতিদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ১টি করে গাভি বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালা ও গাভি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা পিডিও এর নির্বাহী পরিচালক এ.কে.এম এনামুল হক।

উক্ত গাভি বিতরণ অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এবং আয়োজনে ছিল পার্টিসিপেটরী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও)। এসময় পরিবারগুলোকে যথাযথ ভাবে গাভি পালনের মাধ্যমে তাদের সংসারে স্বচ্ছলতা ফেরানোর আহবান জানানো হয়।