ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ শুরু

  • আপডেট: Tuesday, October 13, 2026 - 11:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত জ্ঞান উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে হবে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।