নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরচণ্ডী এলাকায় রেললাইনের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রাজশাহী রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত নারী কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনালী/জগদীশ রবিদাস











