ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

ক্যাম্পাসে সাপ উদ্ধার হলে বন বিভাগে হস্তান্তরের পরামর্শ রাবি কর্তৃপক্ষের

  • আপডেট: Wednesday, September 30, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের আবাসিক হল এলাকাসহ বিভিন্ন স্থানে উদ্ধারকৃত সাপ ক্যাম্পাসে না ছেড়ে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে আবাসিক হলগুলো থেকে কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা এসব সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু বিষাক্ত সাপের কামড় মারাত্মক প্রাণহানির কারণ হতে পারে এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে, সেহেতু উদ্ধারকৃত কোনো সাপ ক্যাম্পাসে পুনর্মুক্ত না করে নিরাপদ হস্তান্তরের জন্য স্থানীয় বন বিভাগকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে।