ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিকের উদ্যোগে রাবি ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

  • আপডেট: Tuesday, September 29, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশে গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এ বর্জ্য পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে এক্সকাভেটর এবং ১৪.৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪ ট্রিপের মাধ্যমে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করে পুরো এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

রাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর ও ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।