ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

বিশ্ব হার্ট দিবস উদযাপনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ও নানা কর্মসূচি

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব হার্ট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।

আজ মঙ্গলবার থেকে এসব কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কর্মসূচির প্রথম দিন ২৯ সেপ্টেম্বর সকাল ৯টায় নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরবর্তীতে সকাল ১০টায় দিবসটির তাৎপর্য ও হৃদরোগ সচেতনতা তুলে ধরে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এর পাশাপাশি ২৯ ও ৩০ সেপ্টেম্বর—এই দুই দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিশেষ ফ্রি হার্ট চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের আওতায় পূর্ব-তালিকাভুক্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চরক্তচাপ ও হৃদরোগের বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সকলকে এসব কর্মসূচিতে উপস্থিত থেকে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।