ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১২:৫০ পূর্বাহ্ন

বাগমারার নরদাশে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:24 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে নরদাশ ইউনিয়নের মাদিলা মোড় থেকে মনোপাড়া পর্যন্ত ১কিঃমিঃ সড়কে এই বৃক্ষরোপণ করেন বাগমারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলাল হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, নরদাশ ইউনিয়ন বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।