ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

কারামুক্তদের পুনর্বাসনে ভ্যান ও কারাবন্দিদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:28 pm

স্টাফ রিপোর্টার: অপরাধী সংশোধন ও পুনর্বাসনের লক্ষে রাজশাহীতে কারামুক্ত ব্যক্তিদের পুনর্বাসনে ভ্যানগাড়ি এবং কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সেফহোম, বায়ার নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার মনিটর স্থাপন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি এবং প্রবেশন কার্যালয়, রাজশাহীর যৌথ উদ্যোগে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের শাস্তির পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারামুক্ত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা পুনরায় অপরাধে জড়ানোর ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পারবে। অনুষ্ঠানে দুজন কারামুক্ত ব্যক্তিকে আত্মনির্ভরশীলতার জন্য ভ্যানগাড়ি প্রদান করা হয়।

এছাড়া কারাগারের বন্দীদের জন্য ক্রীড়া সামগ্রী এবং সেফহোম বায়ার নিরাপত্তার জন্য সিসিটিভি মনিটর স্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী উপস্থিত ছিলেন।