নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপির বিভিন্ন থানা ও নগর গোয়েন্দা শাখার (ডিবি) টিম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১২ জন, মাদক মামলার আসামি ৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩ জন রয়েছেন। আরএমপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











