ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

রাবিতে দুটি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন

  • আপডেট: Thursday, September 10, 2026 - 10:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জরুরি চিকিৎসা সেবা জোরদারে দুটি নতুন আধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম প্রধান চিকিৎসা কেন্দ্রের হাতে অ্যাম্বুলেন্স দুটির চাবি হস্তান্তর করেন।

নতুন অ্যাম্বুলেন্সগুলোতে অক্সিজেন সুবিধাসহ জরুরি চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে। এ সময় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালযের চিকিৎসা কেন্দ্রকে আরও উন্নত করতে আইসিইউ সুবিধা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

এদিকে, একই দিন বিকেলে রাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের নবীনবরণ, সংবর্ধনা ও ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি প্রফেসর লতিফুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে স্মৃতি স্মারক ও বৃত্তি তুলে দেন।