ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

রাবি বিএনসিসি বিমান শাখায় প্রথম নারী সিইউও পেলেন পদোন্নতি

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনসিসি বিমান শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) তাসমীম রশিদ অপর্ণাকে আনুষ্ঠানিক র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। বিমান শাখায় এই প্রথম কোনো নারী ক্যাডেট সিইউও পদে ভূষিত হলেন।

 বুধবার বিকেলে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম তাঁকে ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

অপর্ণা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী। উপাচার্য তাঁর বক্তব্যে বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।