ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম

শিশুর সার্বিক বিকাশে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: শিশুর সুস্থ ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার রাজশাহীর একটি হোটেলে ‘ক্যাটালাইজিং হোল চাইল্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: দ্য ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে এর আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শিশুদের মানবিক বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দেন। দিনব্যাপী এ আয়োজনে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।