ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:08 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা তুড়ুকগ্রামের হাসনাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করেন।

পরে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর এমন মৃত্যুতে আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।