ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে বিভিন্ন স্কুলে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:13 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এফএলএন (ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি) কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহঃ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আব্দুল জাব্বার।

বুধবার তিনি উপজেলার গাংগোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তৃতীয় শ্রেণির বাংলা, চতুর্থ শ্রেণির গণিত ও পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ে এফএলএন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

দুপুর একটার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ কর্মকর্তা চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় পঞ্চম শ্রেণিতে ইংরেজি বিষয়ে পাঠদান করছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. ইসমাইল হোসেন। পঞ্চম শ্রেণিতে প্রবেশ করে প্রথমে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের সাথে কুশল বিনিময় করেন। এরপর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের (ইউনিট-১৪, লেসন-১, দ্যা চ্যাম্পিয়ন গার্ল) রিডিং পড়তে দেন। শিক্ষার্থীদের রিডিং দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এরপর তিনি অন্যান্য বিষয়েও শিক্ষার্থীদের পরখ করেন। এছাড়াও তিনি তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গনিতের চার প্রক্্িরয়ার সমস্যার সমাধান ও বাংলা বিষয়ে রিডিং দক্ষতা যাচাই করেন। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন ।