বিএমডিএ’র মাসিক সমন্বয় সভায় অবৈধ ডিপ টিউবওয়েল বন্ধের নির্দেশ
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলে সেচ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিএমডিএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)।
সভায় বরেন্দ্র অঞ্চলের কোনো কমান্ড এরিয়ায় অবৈধ ডিপ টিউবওয়েল চলতে দেয়া হবে না বলে কঠোর নির্দেশ দেয়া হয়। ইউএনও, পুলিশ প্রশাসন ও সেচ কমিটিকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে অবৈধ পাম্প বন্ধের আহ্বান জানান নির্বাহী পরিচালক।
এছাড়া সেচ ব্যবস্থাকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত সোলার ব্যবস্থায় রূপান্তর এবং নেট মিটারিং চালুর পরিকল্পনার কথা জানানো হয়। আসন্ন সেচ মৌসুমের আগেই বন্ধ থাকা সব ডিপ টিউবওয়েল দ্রুত সচল করার নির্দেশনা দেয়া হয়। সভায় বিএমডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।











