ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পদ্মা নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই পদ্মার পানি বাড়ছে। গত মঙ্গলবার বিকেলে বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬৭ মিটার (বিপদসীমা ১৮ দশমিক ০৫ মিটার)।

পানি বাড়ার ফলে নগরের শ্রীরামপুর, পঞ্চবটি নদীতীরবর্তী নিম্নাঞ্চল এবং পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া নগরের ওপারে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত চরটিও পানিতে তলিয়ে গেছে। ফলে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন চরের বাসিন্দারা।