ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৫

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রোববার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ১৫ জনের মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক সংক্রান্ত মামলার আসামি এবং ৬ জন অন্যান্য ফৌজদারি অপরাধে জড়িত। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানের বিষয়ে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, অপরাধ দমনে আরএমপির থানা ও ডিবি পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে এই ১৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। নগরীর সার্বিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।