অ্যাড. খোরশেদ আলমের ইন্তেকাল ॥ ফুলকোর্ট রেফারেন্স
স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সিনিয়র সদস্য খোরশেদ আলম গত শনিবার রাত অনুমান সাড়ে ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নলিল্লাহে —- রাজেউন)।
এদিকে অ্যাড. খোরশেদ আলমের মৃত্যুতে রোববার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এর সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
রেফারেন্সে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান হক এবং বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম।
মরহুমের আত্মার শান্তি কামনা করে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. মাহবুবুর রহমান। এতে বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
পরে ১ নং বার ভবনের হল রুমে সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীর পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন সাবেক সাধারণ সম্পাদক জমসেদ আলী, রইসুল ইসলাম, নুর-এ কামরুজ্জামান ইরান, মোহাম্মদ হোসেন রমজান, হাসানুল বান্না সোহাগ, সিরাজুল ইসলাম প্রমুখ আইনজীবীগণ। সভায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সারোয়ার জাহান তুহিন।











