ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘নাট্য নির্দেশনা সপ্তাহ’ উদ্বোধন

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: ওস্তাদ রবিউল হোসেন স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ‘নাট্য নির্দেশনা সপ্তাহ’।

গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. কৌশিক সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে প্রফেসর শাহরিয়ার হোসেন, প্রফেসর মীর মেহবুব আলম, ড. আব্দুস সালাম সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) নির্দেশনা গ্রুপের পাঠ্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সপ্তাহব্যাপী এ আয়োজনে সামি এম সাজিদের নির্দেশনায় বাদল সরকারের বিখ্যাত নাটক ‘হট্টমালার ওপারে’, মেফতাহুন নাহার ফুলের নির্দেশনায় তাহমিনা আহমেদ অনূদিত আর্থার মিলারের ‘দ্যা ক্রুসিবল’ এবং সাদাক রহমানের নির্দেশনায় আলবার্ট কামুর ‘মিসটেক’ মঞ্চস্থ হচ্ছে।