ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

জমানো টাকা ফেরত পেলেন কিন্ডারগার্টেন সদস্যরা

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সদস্যদের মাসিক জমাকৃত অর্থের লভ্যাংশসহ টাকা ফেরত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার অত্র অ্যাসোসিয়েশনের আয়োজনে মজিদ মেমোরিয়াল একাডেমী হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্য্সোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদি মোহাম্মদ আলী, অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সচিব ইয়াসমিন আরা ও অর্থ সচিব আলমগীর দেওয়ানসহ অত্র অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং অ্যাসোসিয়েশন ভুক্ত অন্যান্য সদস্যগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিলে তিলে তিনি এই অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন। সেই সাথে সদস্যদের নিকট হতে মাসিকভাবে একটি নির্দিষ্ট টাকা নিয়ে তহবিল গঠন করেছিলেন।

এছাড়াও তিনি বিভিন্ন স্থান থেকে অনুদান নিয়ে এসে এই তহবিলের অর্থ বৃদ্ধি করেছিলেন। এই অর্থই সদস্যদের মধ্যে ফেরত প্রদান করা হলো বলে জানান তিনি। বক্তব্য শেষে অ্যাসোসিয়েশন ভূক্ত ১২১জন সদস্যের মধ্যে মোট পাঁচ লক্ষ তেতত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।