ঢাকা | অগাস্ট ২৪, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:33 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

রোববার সকাল ১১টায় নিয়ামপুর জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিয়ামতপুর বাজার সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ধান ব্যবসায়ী হাসান ও দুলাল, হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও ওষুধ ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি মেনে নেয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি থাকবে বলে উল্লেখ করেন। মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।