ঢাকা | অগাস্ট ২১, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

দুর্ঘটনা এড়াতে নগরীতে ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই

  • আপডেট: Friday, August 21, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর প্রধান সড়কগুলোতে পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি কমাতে বড় বড় গাছের ডালপালা ছাঁটাই কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

শুক্রবার রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সরাসরি দিকনির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কারিগরি সহযোগিতায় এই পরিচ্ছন্নতা ও ছাঁটাই অভিযান চালানো হয়।

নগর কর্তৃপক্ষ জানায়, বিশেষ করে ঝড়-বৃষ্টির দিনে গাছের ঝুঁকিপূর্ণ ডাল ভেঙে সড়কে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

শহরের গুরুত্বপূর্ণ পথগুলোতে পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই সড়কের ওপর ঝুলে থাকা অপ্রয়োজনীয় ও বিপজ্জনক ডালপালাগুলো কেটে অপসারণ করা হয়েছে। শহরের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী এই কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে বলে জানানো হয়।