ঢাকা | অগাস্ট ২১, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

কাজলা বড় জামে মসজিদ নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপডেট: Friday, August 21, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাজলা বড় জামে মসজিদের নির্মাণাধীন অংশ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার জুমার নামাজের আগে তিনি মসজিদ চত্বরে উপস্থিত হয়ে চলমান উন্নয়নকাজের খোঁজখবর নেন এবং স্থানীয় মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি মসজিদটির সার্বিক উন্নয়ন ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন।

এ সময় কাজলা বড় জামে মসজিদ কমিটির সভাপতি ড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ জিলদার রহমান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।