ঢাকা | অগাস্ট ২১, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শিরোনাম

জেলা প্রশাসক গোল্ডকাপে রাসিক দলের জার্সি উন্মোচন

  • আপডেট: Friday, August 21, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: শনিবার থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।ভৌগোলিক ম্যাপ ও গাইড অন্বেষণ করা

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় তিনি দলের অধিনায়ক হিসেবে নেহালের নাম ঘোষণা করেন।জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।

তিনি টুর্নামেন্টে খেলোয়াড়দের শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশন দলের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশন টিম কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, দলের কোচ শ্যামল পারভেজ শিমুল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে।