জলবায়ু পরিবর্তন বিষয়ে পরিবেশবাদী সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্ঠির অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের আওতায় পরিবেশবাদী সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয় হলরুমে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম।
এরিয়া অফিসার তামান্না জাবিন এর পরিচালনায় প্রকল্পের ধারনা পত্র উপস্থাপন করেন এরিয়া অফিসার মাকসুদা খানম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারি রুহুল আমিন। অনুষ্ঠানে রাজশাহীর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











