চাঁপাইয়ে ৫০ বছর ধরে বসবাসকারি ৩১ পরিবারকে উচ্ছেদ করল প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর সিসিডিবি খাসপাড়ায় ৫০ বছর ধরে বসবাসকারি ৩১ পরিবারকে উচ্ছেদ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে ৩১টি বাড়ি উচ্ছেদ করে প্রায় ৮৮ শতক জমি অবমুক্ত করা হয়েছে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ।
তিনি জানান, সড়কের জন্য নির্ধারিত জমিতে নির্মিত ৩১টি বাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে কয়েক দফায় নোটিশ দেয়া হয়। এরপরেও সরে না যাওয়ায় উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৫০ বছর ধরে দখলে থাকা প্রায় ৮৮ শতক সরকারি জমি উদ্ধার করা হল।
তবে বসবাসকারিদের দাবি-নোটিশ ছাড়াই একটি পক্ষকে খুশি রাখতে প্রশাসন হঠাৎ করেই অভিযান চালিয়ে ঘরবাড়ি ভেঙে তছনছ করেছে। এমনকি রান্না করা খাবারও শিশুদের খাবার সময় দেয়া হয়নি। হঠাৎ বাড়ী ঘর ভেঙে দেয়ায় চরম বিপাকে পড়তে হয়েছে ওই পরিবারগুলোকে।











