ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

বিদায়ী বিভাগীয় কমিশনারের সঙ্গে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বুধবার দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আরএমপি পুলিশ কমিশনার বিদায়ী বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তিনি বিদায়ী বিভাগীয় কমিশনারের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।