ঢাকা | অগাস্ট ১৯, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম

রাণীনগরে বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে জরিমানা

  • আপডেট: Wednesday, August 19, 2026 - 10:42 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারের দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২জন সার ডিলারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, আবাদপুকুর বাজারে কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আবাদপুকুর বাজার ও পাকুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলামকে ১২ হাজার এবং পাকুড়িয়ায় সুধীর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।