রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ৯৮,৭১০টি
স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে অনুষ্ঠিত এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য ৯৮ হাজার ৭১০টি খাতার বিপরীতে আবেদন জমা পড়েছে।
অন্যান্য বিষয়ের তুলনায় ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আবেদন করেছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন জানান, গত ১০ আগস্ট ফলাফল প্রকাশের পর ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেয়েছিল।
উল্লেখ্য, চলতি বছর রাজশাহী বোর্ডের আওতাধীন আট জেলায় পাসের হার ছিল ৬৩.৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। প্রত্যাশিত ফল না পাওয়ায় পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের এই আবেদনগুলো করেছে।











