সবাইকে নিয়েই দেশে এগিয়ে যাবে: এমপি মোস্তাফিজুর
নিয়ামতপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাউকে পেছনে রেখে নয় সবাইকে একসঙ্গে নিয়েই দেশের উন্নয়ন এগিয়ে যাবে বলে মন্তব্য করেন নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা, সাপাহার ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত সামাজিক উন্নয়নের জন্য অর্থ হতে নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বৃত্তির চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান, ঊপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামসহ ঊপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী , রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণি ভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক হস্তান্তর করেন। এছাড়াও উপজেলার ৮ ইউনিয়নে ৩২০ টি ফুটবল বিতরণ করেন।











