ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

ওয়ান ব্যাংকের নতুন এডিএমডি এ ওয়াই এম মোস্তফা

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:53 pm

সোনালী ডেস্ক: ওয়ান ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) এবং চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ প্রযুক্তিবিদ এ ওয়াই এম মোস্তফা। নতুন এই দায়িত্বের ফলে তিনি ব্যাংকের তথ্য প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত কার্যক্রমসহ আইটি পরিকাঠামো শক্তিশালী করার সার্বিক নেতৃত্বে থাকবেন।

এ ওয়াই এম মোস্তফা ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচারে দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। ওয়ান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংক পিএলসির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ছিলেন। এছাড়া তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রযুক্তি বিভাগের শীর্ষপদে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ওইঅ) থেকে এমবিএ এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিনটেক বিষয়ে উচ্চতর এক্সিকিউটিভ শিক্ষা গ্রহণ করেন।