ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

রাবির সব হলের রিডিং রুমে বসছে এসি, বাজেট অনুমোদন

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর রিডিং রুমে পড়াশোনার পরিবেশ উন্নয়নে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় বাজেট অনুমোদন করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিষয়টি নিশ্চিত করে রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল থেকেই পর্যায়ক্রমে প্রতিটি আবাসিক হলের রিডিং রুমে এসি স্থাপনের কাজ শুরু হচ্ছে।