ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে: এমপি চাঁদ

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:21 pm

বাঘা প্রতিনিধি: সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ জামায়াতের উদ্দেশে  বলেন, আপনারাও আওয়ামী লীগকে পছন্দ করেন না আমরাও করি না। জেল জুলুম নির্যাতনের শিকার আমরাও হয়েছি আপনারা ও হয়েছেন। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিএনপি জামায়াতের নেতৃবৃন্দকে। কিন্তু জুলাই সনদ নিয়ে আপনারা অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি পরিবেশ সৃষ্টি  করেছেন।

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে কোন সন্দেহ নেই। শিক্ষকদের উদ্দেশে এমপি বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া নেতাদের দেশে ফেরত আসার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন কোন দিন বাস্তবায়ন হবে না।

বাঘা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তকী ফয়সাল তালুকদার এর রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি একথা বলেন। গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক- সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য চাঁদ বলেন, “বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন প্রত্যেক দপ্তরে যথাযথ সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে। তিনি পুকুর খনন, অবৈধ বালি উত্তোলন, মাদক, ইমো হ্যাকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন। নবাগত ইউএনও বলেন, “আপনাদের সহযোগিতা নিয়ে সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। সকলকে নিয়ম নীতির মধ্যে চলার আহ্বান জানিয়ে বলেন, আমার কোনো অনিয়ম থাকলে আপনারা আমাকে শুধরিয়ে দিবেন।”

একই দিন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বারি) আয়োজিত অবসরকালিন/ মৃত্যু বরণকারী শিক্ষক/ কর্মচারীদের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এমপি চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দল বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।