ঢাকা | অগাস্ট ১৭, ২০২৬ - ১০:৩৩ অপরাহ্ন

নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:22 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের মহিষকুড়ি হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি ওই গ্রামের মৃত খয়বর আলী ছেলে মোঃ শাহজামাল (৪১)।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।