ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ৫:৫৬ পূর্বাহ্ন

খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস-এর মানববন্ধন

  • আপডেট: Monday, August 17, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানাতে মোড়কের সামনের অংশে স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করার দাবিতে মানববন্ধনের আয়োজন করে লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) ও সিটিজেন নেটওয়ার্ক।

সোমবার সকালে রাজশাহী শহরের আলুপট্টি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, শিক্ষক সেকেন্দার হোসেন, সুপর্ণা ভদ্র ও লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন। বক্তারা ক্ষতিকর উপাদান সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে ‘ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং’ ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।