রুয়েট উপাচার্যের সঙ্গে জাপানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাও ইয়ামাদা।
সোমবার বিকেলে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান, অধ্যাপক ড. নুরুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক এবং রাবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল কবির ভুঁইয়া উপস্থিত ছিলেন।











