ভূমিমন্ত্রীর সঙ্গে সদর দলিল লেখক সমিতির সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
গত শনিবার সন্ধ্যায় নগরীর ভদ্রা এলাকায় ভূমিমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাংগঠনিক দাবি-দাওয়া তুলে ধরলে ভূমিমন্ত্রী সমিতির সার্বিক উন্নয়ন ও কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি সাদিয়ার রহমান ভুটান, সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সুজন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আকতার মাবুল, আইনবিষয়ক সম্পাদক আখেরুল ইসলাম লিপন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান ফাহিম এবং কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান, আসিফ ইকবাল কাজল ও বাবুল হোসেন উপস্থিত ছিলেন।











