ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যায়লয়ে (রাবি) “ইনফরমেশন লিটারেসি ইন মেন্টাল হেলথ: ইন্টারেক্টিভ রিফ্লেকশনস অন ডিমেনশিয়া, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি” শীর্ষক এক বিশেষ সেমিনার ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)-এর আয়োজনে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ভারতের কলকাতার আমলসোম মেন্টাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ড. জ্যোতির্ময় সমাজদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিসির পরিচালক অধ্যাপক ড. নুরুল মোমেন। সেমিনারটি সঞ্চালনা করেন সিসিডিসির সহকারী পরিচালক অধ্যাপক আদিল হাসান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যবহারিক দিকনির্দেশনা গ্রহণ করেন। এছাড়া নিবন্ধিত অংশগ্রহণকারীরা প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট থেকে পেশাদার পরামর্শ গ্রহণ করার সুযোগ পান।