ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১১:৪২ অপরাহ্ন

তানোরে সম্পত্তি নিয়ে বিরোধ বাঁশ ও কলা গাছ কাটার অভিযোগ

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:46 pm

তানোর প্রতিনিধি: তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কলা গাছ ও ঝাড়ের বাঁশ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার ধানুরা গ্রামে।

এ ঘটনায় তানোর উপজেলার ধানুরা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র কুদরত আলী বাদি হয়ে একই গ্রামের তানজিমা বেগমসহ ৪ জনকে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধানোরা গ্রামে খতিয়ান নম্বর ১৭৫, জেল নম্বর ১৮১, মৌজা ধানোরা, দাগ নম্বর ৮৩৩, শ্রেণি ভিটা, পরিমাণ ১২ শতক সম্পত্তি কুদরত আলী প্রয় ১৯ বছর যাবত শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন।

শনিবার সকাল ৭টার দিকে কুদরত আলী ওই সম্পত্তিতে ১০টি কলা গাছ লাগিয়ে চলে আসার পরপরই বিবাদীরা কলা গাছের চারাগুলো উপড়ে ও কেটে ফেলেন এবং ঝাড়ের প্রায় শতাধিক বাঁশও কেটে ফেলেন।

এনিয়ে দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা  নেয়া হবে।