ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভা

  • আপডেট: Sunday, August 9, 2026 - 10:41 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সংগঠনের কার্যক্রম, স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মৌসুমী দাস।

সভায় বক্তারা বলেন, একটি এলাকার মানুষের কথা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। সভা শেষে প্রেসক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি চারঘাটের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।