নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: গ্রাম্য বাজারে চায়ের স্টল। পাওয়া যায় চা-বিস্কুট। সাধারণ মানুষেরা সেই দোকানে চা- বিস্কুট খেতে আসেন। আর আসেন গাজা সেবি ও কারবারিরা এ খবর রাখতেন না কেউ। কৌশলে চা বিক্রির আড়ালে চলতো জমজমাট গাঁজা বিক্রির কারবার।
গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ সেই কারবারিকে গ্রেপ্তার করেছ পুলিশ। গত শনিবার রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের কামারপাড়া এলাকা থেকে সেই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন নফির শাহ (৬০), বাবার নাম মৃত আমির শাহ। বাড়ি উপজেলার রশিদপাড়া গ্রামে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসির নেতৃত্বে কামারপাড়া এলাকার একটি চায়ের স্টলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কেজি গাঁজাসহ নফির শাহকে গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











