ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

তানোর ও পুঠিয়ায় হেরোইনসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: Sunday, August 9, 2026 - 10:44 pm

সোনালী ডেস্ক: পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ এক যুবক ও তানোরে দুই মাদক ব্যবসায়ীকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।

তানোর প্রতিনিধি জানান, মাদক ব্যবসায়ী আকাশ আলী (২৭) তানোরের মাসিন্দা এলাকার  নিজ বাড়ি হতে ২৪ পিস  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। অপর ঘটনায় মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র একান্নপুর জোতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন (২৯)কে ০১ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুঠিয়া প্রতিনিধি জানান, পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল রোববার উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল বানেশ্বর বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায়।

এ সময় তফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার তফিজুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরুইল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নাজিম উদ্দীন। এ ঘটনায় তফিজুল ইসলামের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।