ঢাকা | অগাস্ট ৯, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

রুয়েটের ১২৩৫ নবীন শিক্ষার্থী পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:27 pm

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫ সিরিজের নবীন শিক্ষার্থীদের মাঝে ‘মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে এই কার্ড তুলে দেন মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম। অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুয়েটের ১৪টি বিভাগের ২০২৫ সিরিজের মোট ১ হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থীকে এই আধুনিক কার্ড প্রদান করা হচ্ছে। এই লাইব্রেরি কার্ড ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিতে থাকা প্রায় ৪০ হাজার মুদ্রিত বই ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া আইইইই জার্নালের নির্ধারিত ওয়েবপেজের মাধ্যমে ১৯৭ টাইটেলের ই-বুকস, কনফারেন্স জার্নাল, ম্যাগাজিন, কোর্স ও সাইটেশনসহ মোট ৭৩ লাখ ৬৭ হাজার ৭৭৪টি ডিজিটাল সার্চ আইটেম ব্যবহারের সুবিধা পাবেন, যা শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও ক্যারিয়ার গঠনে বিশেষ ভূমিকা রাখবে।