ঢাকা | অগাস্ট ৯, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: ‘সততা, যোগ্যতা ও পরিশ্রমের বিনিময়ে আসে সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেসরকারি স্কুল সোসাইটির (বি.এন.এস.এস.) উদ্যোগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর নওদাপাড়ার পোস্টাল একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কোহিনুর আক্তার। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি স্কুল সোসাইটির সভাপতি ডা. আহমাদুল হক।

সমন্বয়য়ক ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (সবুজ)। কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পাঠদান পদ্ধতি উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে, গণিত পাঠদানের পদ্ধতি ও কৌশল, প্রাথমিক শিক্ষা কারিকুলাম অনুযায়ী প্রশ্নপত্র ও অভীক্ষাপদ প্রণয়ন, পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং একজন শিক্ষকের দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্য। গণিত বিষয়ে আলোচনা করেন পি.টি.আই., রাজশাহীর ইনস্ট্রাক্টর (সাধারণ) মঞ্জুর রহমান। প্রশ্নপত্র ও অভীক্ষাপদ প্রণয়ন বিষয়ে আলোচনা করেন ইনস্ট্রাক্টর বাদিউজ্জামান। পাঠ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন ইনস্ট্রাক্টর কল্যাণ ঘোষ।

এ ছাড়া ‘কিন্ডার গার্টেন স্কুল উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক বিশেষ সেশনে ক্লাসরুম ব্যবস্থাপনা, ক্লাসরুম ল্যাংগুয়েজ, ইংলিশভিত্তিক প্রাইভেট স্কুল, হ্যান্ড রাইটিং, স্পোকেন ও প্রাথমিক বৃত্তি কৌশল নিয়ে আলোচনা করেন শিক্ষা গবেষক আব্দুর রাজ্জাক রিপন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ ও পরিচালকদের ক্রেস্ট প্রদান করা হয়।