ঢাকা | অগাস্ট ৯, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

আরএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ২২ জন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীকে শতভাগ মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ধারাবাহিক অভিযানে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপি কমিশনারের নির্দেশে নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৮ জন রয়েছেন। আরএমপি সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এই অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।