ঢাকা | অগাস্ট ৮, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপির অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শাহমখদুম, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর ও কাটাখালী ফাঁড়ি এলাকার অভিযানে জিয়ারুল ইসলাম নামের এক আসামির বসতবাড়ি থেকে ৪১০ গ্রাম গাঁজা ও পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়, তবে আসামি পালিয়ে যায়। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ মনিরুল ইসলাম, শিরোইল কলোনি থেকে ১৩ পিস ইয়াবাসহ  শাহনাজ, বেলপুকুর থেকে ১০ পিস ট্যাপেন্টাডলসহ উজ্জ্বল এবং হাজরাপুকুর থেকে ৮ পিস ট্যাপেন্টাডলসহ সরোয়ার জাহান ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।