ঢাকা | অগাস্ট ৭, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

রাবি ইইই বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা, মেধা পুরস্কার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শহিদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিভাগীয় সভাপতি প্রফেসর সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আবুল হাশেম ও প্রফেসর মামনুনুল কেরামত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগের শিক্ষক প্রফেসর এ বি এম ইসমাইল ও প্রফেসর খন্দকার মামুনুর রশীদসহ বিদায়ী, নবাগত ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ইইই বিভাগের চারজন শিক্ষার্থীকে ‘রিইউনিয়ন ২০১১ অ্যাওয়ার্ড’, দুইজনকে ‘প্রফেসর এস আর খান বৃত্তি’ এবং একজন করে শিক্ষার্থীকে ‘অফুরননেসা বৃত্তি’ ও ‘খাতির মোহাম্মদ বৃত্তি’ প্রদান করা হয়।