চারঘাটে মাদক মামলার আসামি গ্রেপ্তার
চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫টি মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে উপপরিদর্শক হৃদয় ও এস আই আব্দুল গনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মৃত গোলাম মজিদের ছেলে শাহাবুদ্দিন ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়
এই ব্যাপারে মডেল থানার ওসি মাহাবুবুর বলেন, তার বিরুদ্ধে পাচঁটি মাদক মামলা রয়েছে, সে দীর্ঘদিন থেকে পালাতক ছিলো। ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত আসামি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।











