ঢাকা | অগাস্ট ৭, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

আমুস্ট ও রাকাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

  • আপডেট: Friday, August 7, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আমুস্ট) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উদ্যোগে পৃথক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালি, আলোচনা সভা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠান দুটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আমুস্ট প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শহীদুল ইসলাম। রেজিস্ট্রার ড. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আব্দুস সোবহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আখতার উদ্দীন এবং কলা অনুষদের ডিন ড. ওবাইদুল্লাহ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

অন্যদিকে, নগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তা-কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিভাগীয় ও জোনাল কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি রাকাব কর্মচারী সংসদ ও রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও পৃথকভাবে শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।