ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

রাকসু ও শিবির নেতাদের বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোট’র

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর ‘মব ভায়োলেন্সের’ প্রতিবাদে এবং এতে জড়িতদের আইনি আওতায় আনার দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে পাঁচ দফা দাবি জানায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর এই মোর্চা।

স্মারকলিপিতে জোটের নেতারা অভিযোগ করেন, গত ২৭ জুলাই প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা আইনবহির্ভূতভাবে শিক্ষার্থীদের ফোন চেক করেন এবং শারীরিক লাঞ্ছনা ও মব ভায়োলেন্সের পরিবেশ তৈরি করেন। যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও প্রক্টর অফিসের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল জানান, ক্যাম্পাসে ধারাবাহিক বিচারহীনতার কারণেই এমন অগণতান্ত্রিক পরিবেশ ও সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে। তারা বিগত সময়ে শিক্ষার্থীদের ওপর হামলা, মশাল মিছিলে বাধা এবং হলের অমীমাংসিত ঘটনাগুলোর দ্রুত নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন।